২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১০ ট্রাক অস্ত্র মামলার শুনানি ৮ অগাস্ট

চট্টগ্রামে ১০ ট্রাক অস্ত্র মামলায় শুনানির পরবর্তী দিন ধার্য করা হয়েছে ৮ অগাস্ট। মহানগর দায়রা জজ আদালতের বিচারক গোলাম সারোয়ার সোমবার এই দিন ধার্য করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2011, 05:52 AM

Updated : 24 Aug 2022, 03:41 PM

চট্টগ্রাম, অগাস্ট ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে ১০ ট্রাক অস্ত্র মামলায় শুনানির পরবর্তী দিন ধার্য করা হয়েছে ৮ অগাস্ট। মহানগর দায়রা জজ আদালতের বিচারক গোলাম সারোয়ার সোমবার এই দিন ধার্য করেন। সোমবার এ মামলার শুনানির ধার্য দিনে জামায়াতে ইসলামীর আমীর মতিউর রহমান নিজামী ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ এ মামলার আসামিদের চট্টগ্রামের আদালতে হাজির করা হয়। চাঞ্চল্যকর এই মামলায় হাজিরার জন্য নিজামী ও বাবরকে আগেই চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আনা হয়। মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী ও মহানগর পিপি কামাল উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত মামলার শুনানি চলে। পরে আদালত ৮ অগাস্ট শুনানির নতুন তারিখ দেন। অধিকতর তদন্ত শেষে গত ২৬ জুন পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) নিজামী-বাবরসহ নতুন করে ১১ জনের নাম আসামির তালিকায় যোগ করে আদালতে সম্পূরক অভিযোগপত্র দেয়। গত ২৯ জুন ভারপ্রাপ্ত মহানগর দায়রা জজ গোলাম সরওয়ার অভিযোগপত্র আমলে নিয়ে ১ আগস্ট আসামিদের আদালতে হাজির করার নির্দেশ দিন। একই আদালত এই মামলার পলাতক আসামি সাবেক শিল্পসচিব মো. নুরুল আমিন ও ভারতীয় বিচ্ছন্নতাবাদী সংগঠন উলফা নেতা পরেশ বড়ুয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। নিজামী-বাবর ছাড়া সম্পূরক অভিযোগপত্রে নতুন আসামিরা হলেন- জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা-এনএসআইর সাবেক দুই প্রধান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবদুর রহিম ও মেজর জেনারেল (অব.) রেজ্জাকুল হায়দার চৌধুরী, সাবেক পরিচালক (নিরাপত্তা) উইং কমান্ডার (অব.) শাহাবউদ্দিন আহমদ, উপ-পরিচালক (কারিগরি) মেজর (অব.) লিয়াকত হোসেন ও মাঠ কর্মকর্তা আকবর হোসেন খান, চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক মোহসীন উদ্দিন তালুকদার ও জেনারেল ম্যানেজার (প্রসাশন) কে এম এনামুল হক, সাবেক ভারপ্রাপ্ত শিল্প সচিব মো. নুরুল আমিন ও উলফানেতা পরেশ বড়