বগুড়া, জুলাই ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ মর্গে পড়ে আছে এক রিকশাচালকের লাশ, তার পরিচয় অজানা। শুধু জানা গেছে, শহরে নির্মাণাধীন একটি ভবনের ছাদ থেকে বাঁশ পড়ে তার মৃত্যু হয়েছে।
রোববার দুপুরে এমএ খান লেনে নির্মাণাধীন বিপণী বিতান গওহর প্লাজার সামনে ওই রিকশাচালকের ওপর বাঁশ পড়ে বলে প্রত্যক্ষদর্শীরা জানায়।
তারা বলেন, রিকশা চালিয়ে যাওয়ার সময় ওই ভবনের ওপর থেকে হঠাৎ একটি বাঁশ ওই চালকের মাথায় পড়ে। সঙ্গে সঙ্গে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
পথচারীরা তাকে তার প্রথমে মোহাম্মদ আলী হাসপাতালে নিয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় পরে তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই মারা যান তিনি।
ওই রিকশাচালকের কোনো স্বজনের খোঁজ পাওয়া যায়নি।
বগুড়ায় এর আগেও কমফোর্ট হাউজিংয়ের ভবন তৈরির সময় ছাদ থেকে ইট পড়ে এক পথচারীর মৃত্য হয়েছিলো। স
bdnews24