২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্ত্রী হত্যাকারীর যাবজ্জীবন

এক নারীকে হত্যা করায় তার স্বামীসহ চার জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে পরিদপুরের একটি আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2011, 12:26 PM

Updated : 24 Aug 2022, 03:40 PM

ফরিদপুর, জুলাই ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এক নারীকে হত্যা করায় তার স্বামীসহ চার জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে পরিদপুরের একটি আদালত। রোববার ফরিদপুরের অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক জাকিয়া পারভীন এ রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন- স্বামী হোসেন শেখ (২৩), মো. আজিম উদ্দিন (১৯), কাশেম হাওলাদার (২১) ও মো. হাফিজুল (১৯)। এদের বাড়ি ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ডোবরা গ্রামে। মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০০৭ সালের ১৫ জানুয়ারি বোয়ালমারী গ্রামের গৃহবধু সেলিনা আক্তার (১৯) কে শ্বাসরোধে হত্যা করা হয়। পরদিন ১৬ জানুয়ারি সেলিনার বাবা মোশাররফ শেখ চার জনকে আসামি করে বোয়ালমারী থানায় একটি হত্যামামলা দায়ের করে। পুলিশ তদন্তের পর চার জনের বিরুদ্ধেই অভিযোগপত্র দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/১৮২০ ঘ.