চাঁদপুর, জুলাই ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে পুলিশ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।
শনিবার রাতে উপজেলার রামদাসেরবাগ গ্রাম থেকে কালু পাটোয়ারি (৫২) নামে ওই ব্যক্তিকে আটকের পর তাকে পুলিশে দেয় এলাকাবাসী। আটক করেছে। তাকে রোববার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েচে।
ফরিদগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. মামুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানান, রামদাসেরবাগ সিনিয়র মাদ্রাসার ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রীকে শনিবার সকালে ধরে জঙ্গলে নিয়ে ধর্ষণ করে কালু।
বিষয়টি ওই ছাত্রী পরিবারের সদস্যদের জানালে এলাকাবাসী কালুকে ধরে ফেলে। খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে গ্রেপ্তার করে।
ওই ছাত্রীর বাবা রাতেই থানায় একটি মামলা করেছেন বলে পুলিশ কর্মকর্তা মামুন বলেন।
ওই ছাত্রীকে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এমআই/১৮১০ ঘ.
bdnews24