২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে আগুনে পুড়েছে ৪ দোকান

বরিশালের আগৈলঝারা উপজেলার বাশাইল বাজারে অগ্নিকাণ্ডে চারটি দোকান পুড়েছে ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2011, 12:08 PM

Updated : 24 Aug 2022, 03:40 PM

বরিশাল, জুলাই ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশালের আগৈলঝারা উপজেলার বাশাইল বাজারে অগ্নিকাণ্ডে চারটি দোকান পুড়েছে । রোববার দুপুর দেড়টার দিকে বাজারের একটি ডিপার্টমেন্টাল স্টোরে চার্জার লাইট বিস্ফোরণে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে পুলিশ ও স্থানীয়রা জানায়। প্রত্যক্ষদর্শী মাহবুবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রুম্মান সিকদারের মনোহারি দোকানে চার্জার লাইট বিস্ফোরণ ঘটে তা থেকে আগুন ধরে যায়। মুহূর্তেই তা পাশের তিনটি দোকানে ছড়িয়ে পড়ে। আগৈলঝারা থানার ওসি অশোক কুমার নন্দী জানান, গৌরনদীর দমকল বাহিনী আধঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে। এ ঘটনায় ২০ লাখ টাকার মালামাল পুড়েছে বলে ব্যবসায়ীদের দাবি। তবে পুলিশের ধারণা, ক্ষয়ক্ষতির পরিমাণ ১০ লাখ টাকা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এমআই/১৮০০ ঘ.