২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সীতাকুণ্ডে বিক্ষোভে এক ঘণ্টা বন্ধ মহাসড়ক

ভূমি অধিগ্রহণের ঘোষণার প্রতিবাদে সীতাকুণ্ডের ভাটিয়ারিতে স্থানীয়দের বিক্ষোভের কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ি চলাচল এক ঘণ্টা বন্ধ ছিলো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2011, 08:24 AM

Updated : 24 Aug 2022, 03:40 PM

চট্টগ্রাম, জুলাই ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভূমি অধিগ্রহণের ঘোষণার প্রতিবাদে সীতাকুণ্ডের ভাটিয়ারিতে স্থানীয়দের বিক্ষোভের কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ি চলাচল এক ঘণ্টা বন্ধ ছিলো। দেশের ব্যস্ততম এ সড়কে রোববার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত গাড়ি চলাচল বন্ধ হয়ে পড়ায় দেখা দেয় ব্যাপক যানজট। সীতাকুণ্ড থানার ওসি নুর মোহাম্মদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল ১১টায় মিছিলকারীদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়। সীতাকুণ্ডের ভটিয়ারি থেকে মাদামবিরি হাট পর্যন্ত প্রায় ছয় বর্গ কিলোমিটার এলাকা নিজস্ব কাজে ব্যবহারের উদ্দেশ্যে ২০০৭ সালের নভেম্বরে 'চ্যাপ্টার এরিয়া' ঘোষণা করে গেজেট প্রকাশ করে বাংলাদেশ মিলিটারি একাডেমি (বিএমএ) কর্তৃপক্ষ। এ ঘোষণার প্রতিবাদে রোববার সকালে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয় বলে জানান 'ভাটিয়ারি চ্যাপ্টার এলাকা ও ভূমি অধিগ্রহণ প্রতিরোধ কমিটির' সভাপতি কাজী শওকত ইকবাল। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, "বিভিন্ন এলাকা থেকে প্রায় ২০টি মিছিল সড়কে উঠে এলে এক ঘণ্টার জন্য যান চলাচল বিঘি