২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাবেক প্রতিরক্ষা সচিব সালাহউদ্দিন মারা গেছেন

সাবেক প্রতিরক্ষা সচিব সালাহউদ্দিন আহমেদ মারা গেছেন। শনিবার রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিলো ৮৭ বছর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2011, 11:22 AM

Updated : 24 Aug 2022, 03:40 PM

ঢাকা, জুলাই ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক প্রতিরক্ষা সচিব সালাহউদ্দিন আহমেদ মারা গেছেন। শনিবার রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিলো ৮৭ বছর। প্রতিরক্ষা সচিবের দায়িত্ব পালনের পর ১৯৮৩ সালে সালাহউদ্দিন অবসরে গিয়েছিলেন। ১৯৫২ সালে পাকিস্তান পুলিশ সার্ভিসে যোগ দেওয়া সালাউদ্দিন পুলিশের ডিআইজিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর তিনি জনপ্রশাসনের সচিবসহ বিভিন্ন গুরুত্ব পদে অধিষ্ঠিত ছিলেন। পাকিস্তান সিভিল সার্ভিসে যোগদানের আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রভাষক হিসেবেও কাজ করেন। সালাহউদ্দিনের ছেলে খালেদ সালাহউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল ১১টায় তার বাবার মৃত্যু হয়। মস্তিষ্কে রক্তক্ষরণের পর গত ২৬ জুলাই সালাহউদ্দিনকে হাসপাতালে ভর্তি করা হয়। গত তিন ধরে তাকে লাইভ সাপোর্টে রাখা হয়েছিলো বলে জানান খালেদ। রোববার বিকালে বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে। এর আগে বাদ জোহর রাজারবাগ পুলিশ লাইন মসজিদে তার জানাজা হবে। আত্মীয়স্জন ও গুনগ্রাহীদের শ্রদ্ধা নিবেদনের জন্য সালাহউদ্দিনের মরদেহ রোববার সকাল ১১টা থেকে সিদ্দেশ্বরীর বাসায় রাখা হবে বলে খালেদ জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৭১৭ ঘ.