হবিগঞ্জ, জুলাই ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জ সদর উপজেলায় বাসের ধাক্কায় মাইক্রোবাসের যাত্রী এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার নছরতপুরে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহত রাসেল মিয়া (২২) সিলেটের দক্ষিণ সুরমা এলাকার চমকপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুক মিয়া জানান, সিলেটগামী মাইক্রোবাসটিকে পেছন থেকে একটি বাস ধাক্কা দিলে মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে যায়।
এতে ঘটনাস্থলেই রাসেলের মৃত্যু হয়।
লাশ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/আরএ/১৭১৪ ঘ.
bdnews24