২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লোডশেডিংয়ের প্রতিবাদে রাইসমিলে ধর্মঘট

লোডশেডিংয়ের প্রতিবাদে গাজীপুরের বরমী বাজারের সব রাইস মিল মালিক-শ্রমিকরা অনির্দিষ্টকালের ধর্মঘট ডেকেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2011, 11:08 AM

Updated : 24 Aug 2022, 03:40 PM

গাজীপুর, জুলাই ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লোডশেডিংয়ের প্রতিবাদে গাজীপুরের বরমী বাজারের সব রাইস মিল মালিক-শ্রমিকরা অনির্দিষ্টকালের ধর্মঘট ডেকেছে। শনিবার সকাল ৮টা থেকে এ ধর্মঘট শুরু হয়েছে বলে জানান বরমী বাজার রাইস মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক রুহুল্লা ফকির। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, বরমী বাজারে অর্ধশতাধিক রাইস মিল রয়েছে। প্রয়োজনীয় বিদ্যুৎ দেওয়ার প্রতিশ্র"তি না পাওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের ধর্মঘট চলবে। তিনি জানান, একবার লোডশেডিং হলে তা টানা ৩ ঘণ্টা বহাল থাকে। এতে মিল চালাতে খুব অসুবিধা হয়। ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ-২ এর মাওনা আঞ্চলিক অফিসের উপ মহাব্যবস্থাপক আবুল বাশার আজাদ জানান, তার এলাকায় ৩৬ মেগাওয়াট বিদ্যুৎ দরকার। কিন্তু পাওয়া যাচ্ছে ১৩ মেগাওয়াট। ফলে ১২-১৪ ঘণ্টা লোডশেডিং দিতে হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৭০৬ ঘ.