২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরা-সাভারে দুটি লাশ উদ্ধার

ঢাকার সাভার ও মাগুরা সদরে দুটি লাশ উদ্ধার করেছে পুলিশ। মাগুরায় নিহত নারীর পরিচয় পাওয়া যায়নি। অন্যদিকে সাভারের আশুলিয়ায় নিহত কিশোর এক জন দিনমজুর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2011, 09:30 AM

Updated : 24 Aug 2022, 03:40 PM

মাগুরা/সাভার, জুলাই ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার সাভার ও মাগুরা সদরে দুটি লাশ উদ্ধার করেছে পুলিশ। মাগুরায় নিহত নারীর পরিচয় পাওয়া যায়নি। অন্যদিকে সাভারের আশুলিয়ায় নিহত কিশোর এক জন দিনমজুর। মাগুরা সদর থানার উপ-পরিদর্শক রেজাউল ইসলাম জানান, উপজেলার কচুগাড়িয়া মাঠ থেকে শনিবার সকালে অজ্ঞাত ওই নারীর লাশ উদ্ধার করা হয়। নিহতের বয়স আনুমানিক ৩২ বছর। শ্বাসরোধে হত্যার পর দুর্বৃত্তরা লাশটি ফেলে যায় বলে পুলিশের ধারণা। আশুলিয়ায় নিহত দিনমজুর সাদ্দাম আলী (১৫) ওই এলাকায় থাকলেও তার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানার কৃষ্ণপুর এলাকায়। আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) হাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার দুপুর ১২টার দিকে দুর্গাপুর এলাকার ইস্টার্ন হাউজিংয়ের মাঠ থেকে সাদ্দামের লাশ উদ্ধার করা হয়েছে। সাদ্দামের শরীরের আঘাতের অসংখ্য চিহ্ন রয়েছে জানিয়ে পুলিশ কর্মকর্তা হাফিজ বলেন, রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তাকে হত্যা করেছে বলে ধারণা করছি। দুটি ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে। ময়না তদন্তের জন্য লাশ দুটি মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/এমআই/১৫২৫ ঘ.