পাবনা, জুলাই ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কৃষি কর্মকর্তাদের দায়িত্ব পালনে কোনো ধরনের গাফিলতি না করতে সতর্ক করলেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী।
তিনি বলেছেন, "বর্তমান সরকার কৃষি ও কৃষকের উন্নয়নে কাজ করছে। আপনাদের গাফিলতির কারণে সে কাজ ব্যাহত হলে দায় দায়িত্ব আপনাদেরকেই নিতে হবে।"
শুক্রবার পাবনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রাজশাহী অঞ্চলের কৃষি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় মন্ত্রী হুঁশিয়ারি দেন।
কৃষি বিষয়ে কর্মকর্তাদের নানা দিকনির্দেশনাও দেন তিনি।
মতিয়া বলেন, "কৃষকদের এমন সব ফসল উৎপাদনে উৎসাহিত করুন, যাতে পরবর্তী বছরে কৃষকই সে ফসল উৎপাদনে আগ্রহী হয়।"
কৃষি স
bdnews24