২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাটমোহরে গণপিটুনিতে যুবক নিহত

পাবনার চাটমোহরে ডাকাত সন্দেহে গণপিটুনিতে এক যুবক নিহত ও অপর এক জন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2011, 03:51 PM

Updated : 24 Aug 2022, 03:39 PM

পাবনা, জুলাই ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবনার চাটমোহরে ডাকাত সন্দেহে গণপিটুনিতে এক যুবক নিহত ও অপর এক জন আহত হয়েছেন। নিহত যুবক সজিব (৩০) গাজীপুর জেলার জয়দেবপুরের আমিরুল ইসলামের ছেলে। পুলিশের দাবি, সজিব আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। অবশ্য নিহতের ভাই এরশাদ হোসেন জানিয়েছেন, তার ভাই একটি গার্মেন্ট শ্রমিক। বন্ধুর বাড়িতে বেড়াতে গিয়ে হত্যার শিকার হয়েছেন। বুধবার রাতে নোয়াখালীতে ডাকাত সন্দেহে গণপিটুনিতে ছয় জন মারা যায়। এর আগে ১৮ জুলাই রাজধানীর উপকণ্ঠে সাভারের আমিনবাজারে ডাকাত সন্দেহে গণপিটুনিতে ছয় যুবক নিহত হয়। পরে জানা যায়, তারা সবাই কলেজ-বিশ্ববিদ্যালয়ের ছাত্র। চাটমোহর থানার ওসি শহিদ আলম দাবি করেন, বৃহস্পতিবার ভোর পৌনে ৫টার দিকে চাটমোহর উপজেলার ছাইকোলা-কাছিকাটা সড়কে আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য অস্ত্রশস্ত্র নিয়ে নসিমনে ডাকাতি করার চেষ্টা করে। এ সময় চালকের চিৎকারে গ্রামবাসীরা ঘটনাস্থলে এগিয়ে এসে তাদের দরে গণপিটুনি দেয়। খবর পেয়ে সজিব (৩০) ও পাবনার সাঁথিয়ার উপজেলার নন্দনপুর গ্রামের নয়ন দাসকে (২৭) গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়। আহতদের চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপে