মুন্সীগঞ্জ, জুলাই ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্থগিত হওয়া কেন্দ্রে ভোট গ্রহণের পর সিরাজদিখান উপজেলার লতুফদি ইউনিয়ন পরিষদে (ইউপি) চেয়ারম্যান পদে ৩৭ ভোটে জয়ী হয়েছেন আওয়ামী লীগ সমর্থক হাফেজ ফজুলর রহমান।
স্থগিত হয়ে যাওয়া লতুফদি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বৃহস্পতিবার ভোট গ্রহণের পর তার প্রাপ্ত ভোট ৩১৫৩। তার নিকতম প্রতিদ্বন্দ্বী একই দলের আব্দুর রহমান কোম্পানী পেয়েছেন ৩১১৬ ভোট।
গত ১৮ জুন এ ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হয়।
রাতে জেলা নির্বাচন অফিসার মো. রফিকুল ইসলাম জয়ীদের নাম ঘোষণা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/২১১২ ঘ.
bdnews24