জামালপুর, জুলাই ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামালপুর শহরের ঢাকাইপট্টি এলাকা থেকে একটি রকেট লাঞ্চার উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ সুপার আব্দুর রাজ্জাক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার দুপুরে শহরের ঢাকাইপট্টি এলাকায় বৈদ্যুতিক খুঁটি বসাতে মাটি খোড়ার সময় পরিত্যক্ত অবস্থায় ওই রকেট লাঞ্চারটি পাওয়া যায়।
উদ্ধারকৃত রকেট লাঞ্চারটি প্রায় ২ ফুট লম্বা।
পুলিশের ধারণা, এটি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় অবিস্ফোরিত অবস্থায় এতোদিন মাটিচাপা পড়েছিলো।
রকেট লাঞ্চারটি পুলিশের হেফাজতে রাখা হয়েছে বলেও জানান পুলিশ সুপার আব্দুর রাজ্জাক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/এএল/১৯৫০ ঘ.
bdnews24