নোয়াখালী, জুলাই ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নোয়াখালীতে গণপিটুনিতে সন্দেহভাজন ছয় ডাকাতের মৃত্যুর একদিনের মাথায় আরো একজনকে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয়রা।
তারা বলছে, শামসুদ্দিন নামে ওই ব্যক্তি বুধবারের ডাকাত দলটির সর্দার।
কবিরহাট উপজেলার ধানসিড়ি ইউনিয়নের গুল্লাখালি গ্রামে বৃহস্পতিবার বিকেলে তাকে ধরে স্থানীয়রা গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে নিয়ে যায়।
তবে গণপিটুনিতে অবস্থা গুরুতর হওয়ায় শামসুদ্দিনকে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান কবিরহাট থানার ওসি রঞ্জিত বড়
bdnews24