সিলেট, জুলাই ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটের মদন মোহন কলেজে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ছাত্রদলের পাঁচকর্মী আহত হয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে রিকবীবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে ছাত্রদল কর্মী একাদশ শ্রেণীর অপু ও দ্বাদশ শ্রেণীর রাসেল আহমদকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তবে বাকিদের নাম জানা যায়নি।
কলেজ ছাত্রদলের সভাপতি কাজী মেরাজ আহমদ জানান, কলেজ থেকে বাসায় যাওয়ার পথে ছাত্রদল কর্মী অপু, রাসেল ও তাদের সহপাঠীদের উপর ১৫-২০ জনের একটি গ্র"প হামলা চালায়। এ সময় ছুরিকাঘাতে ৫ কর্মী আহত হয়।
সিলেট কোতোয়ালি থানার উপ-পরিদর্শক নারায়ণ দত্ত জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলেছে। সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পরিস্থিতি শান্ত রয়েছে।
এ ঘটনায় কেউ থানায় অভিযোগ করেনি বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/১৯২৫ ঘ.
bdnews24