২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় পার্টিকে জনগণ ক্ষমতায় চায়: এরশাদ

জাতীয় পার্টি ক্ষমতায় থাকতে জনগণের কাছে দেওয়া প্র্রতিশ্র"তি সবই বাস্তবায়ন করেছে উল্লেখ করে দলের চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, আগামীতে জাতীয় পার্টিকে ক্ষমতায় দেখতে চায় জনগণ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2011, 01:04 PM

Updated : 24 Aug 2022, 03:39 PM

জয়পুরহাট, জুলাই ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় পার্টি ক্ষমতায় থাকতে জনগণের কাছে দেওয়া প্র্রতিশ্র"তি সবই বাস্তবায়ন করেছে উল্লেখ করে দলের চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, আগামীতে জাতীয় পার্টিকে ক্ষমতায় দেখতে চায় জনগণ। বৃহস্পতিবার জয়পুরহাট জেলা জাতীয় পার্টির সম্মেলনে তিনি বলেন, "জাতীয় পার্টির সরকার ছিল জনগণের প্রকৃত বন্ধু। এরপর যারাই ক্ষমতায় গেছে তারাই লুটে পুটে খেয়েছে। তাই আমাদেরই আবার ক্ষমতায় দেখতে চায় জনগণ।" আগামী সংসদ নির্বাচনে যাতে জাতীয় পার্টি একক ভাবে অংশ নিতে পারে সে জন্য দলের নেতা-কর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান এরশাদ। স্থানীয় শহীদ ডা. আবুল কাশেম ময়দানে জনসভার আয়োজন করা হয়। জনসভায় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শরিফুল আলম জিন্নাহ, মহাসচিব রুহুল আমিন হাওলাদার, যুগ্ম মহাসচিব ইকবাল হোসেন রাজু, সাংস্কৃতিক সম্পাদক শামসুদ্দিন হীরা, জেলা জাপা নেতা আ স ম মোক্তাদির তিতাস। এর আগে জেলার কালাই বাসস্ট্যান্ডে এক পথ সভায় বক্তব্য রাখেন এরশাদ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৯০২ ঘ.