২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চবিতে ছাত্রলীগের হামলায় আহত ১

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে ছাত্রলীগের একাংশের হামলায় প্রতিপক্ষের এক ছাত্র আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2011, 09:02 AM

Updated : 24 Aug 2022, 03:39 PM

চট্টগ্রাম, জুলাই ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে ছাত্রলীগের একাংশের হামলায় প্রতিপক্ষের এক ছাত্র আহত হয়েছে। পুলিশ জানায়, বুধবার রাত ১০টার দিকে চবি ক্যাম্পাসের শাহ আমানত হল সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। আহত কাওসার আহমেদ ফুয়াদ (২২) মৃত্তিকা বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। চবি পুলিশ ফাঁড়ির উপ- পরিদর্শক (এসআই) মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শাহ আমানত হলের কাছে কয়েকজন লাঠিসোঠা নিয়ে কাওসারের ওপর হামলা চালায়। রাত ১১টার দিকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয় বলে জানান চমেক থানার কনস্টেবল হাসান। কাওসার বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনের বগিভিত্তিক সংগঠন সিএফসি'র সদস্য বলে জানান পুলিশ কর্মকর্তা মিজানুর। এ ব্যাপারে চবি প্রক্টর আখতার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঘটনায় জড়িতদের বিরুদ্ধে তদন্ত শেষে ব্যবস্থা নেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএম/কিউএইচ/আরএ/১৫০০ ঘ.