২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'বিডিআর বিদ্রোহে ন্যায়বিচার নিশ্চিত করুন'

বিডিআর বিদ্রোহের দায়ে বিচারাধীনদের ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়েছে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2011, 06:42 PM

Updated : 24 Aug 2022, 03:38 PM

ঢাকা, জুলাই ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিডিআর বিদ্রোহের দায়ে বিচারাধীনদের ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়েছে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। নিউ ইয়র্কভিত্তিক সংগঠনটির মতে, একই সময়ে কয়েক হাজার মানুষের বিচার এবং এক্ষেত্রে ন্যায়বিচারের মতো কিছু আশা করাও অসম্ভব। মঙ্গলবার এইচআরডব্লিউ'র ওয়েবসাইটে এক পোস্টে সংস্থাটির এশিয়া অঞ্চলের পরিচালক ব্র্যাড অ্যাডামস বলেন, ওই হত্যাকাণ্ডে বাংলাদেশ ব্যথিত হয়েছে তা ঠিক। কিন্তু প্রত্যেক অভিযুক্তের বিরুদ্ধে সরকার নির্দিষ্ট প্রমাণ উপস্থাপন করলেই কেবল তারা দোষী হতে পারে। ২০০৯ সালের ২৫-২৬ ফেব্র"য়ারি বাংলাদেশ রাইফেলস-বিডিআর'র (বর্তমান বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি) সদরদপ্তরে বিদ্রোহের ঘটনায় ৫৬ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হয়। গত ২৭ জুন সম্পন্ন হওয়া বিচারের প্রসঙ্গ উল্লেখ করে এইচআরডব্লিউ বলছে, এতে বিজিবি'র ২৪ ব্যাটালিয়নের ছয়শ ৬৬ জনের বিচার হয় একটি সেনা আদালতে। 'এতে নয় জন ছাড়া বাকি সবাই দোষী সাব্যস্ত হন। তাদের চার মাস থেকে সর্বোচ্চ সাত বছর পর্যন্ত কারাদণ্ড দেওয়া হয়।' ব্র্যাড অ্যাডামস বলেন, "ঘটনার মূল হোতা এবং দায়ীদের ধরতে সরকারের উচিত তার প্রক্রিয়া পুনর্বিবেচনা করা হয়।" এইচআরডব্লিউ'র বলছে, ওই বিদ্রোহের প্রেক্ষিতে ছয় হাজারেরও বেশি বিডিআর সদস্যকে গ্রেপ্তার করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিডি/০০২৬ ঘ.