ঢাকা, জুলাই ২৭(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক ছাত্রের বিরুদ্ধে 'মিথ্যা' মামলা দায়েরের ঘটনায় আগামী সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন চেয়ে বুধবার পুলিশের আইজি বরাবর চিঠি দিয়েছে মানবাধিকার কমিশন।
আবদুল কাদেরের (২৫) চিকিৎসার যথাযথ ব্যবস্থা নিতে বলা হয়েছে ওই চিঠিতে।
এদিকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে নির্যাতনের ঘটনার সুষ্ঠু তদন্ত ও ছাত্রের মুক্তির দাবি জানালে পুলিশের আইজি কর্তৃপক্ষকে আশ্বস্ত করেছেন বলে জানান উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক।
১৬ জুলাই পুলিশের করা মামলায় বলা হয়েছে, গত ১৫ জুলাই ছিনতাইকারী সন্দেহে কাদেরকে আটক করে খিলগাঁওয়ে আটক করে পুলিশ।
পরিবার দাবি করছে, তাকে সেগুনবাগিচা থেকে ধরে নিয়ে মামলার আসামি করা হয়েছে।
কমিশন চেয়ারম্যান মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের
bdnews24