২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সড়ক সংস্কার, রেল ব্যবস্থার সম্প্রসারণ চাইলেন ডিসিরা

ভাঙাচোরা সড়ক মেরামত এবং রেলওয়ের কার্যক্রম সম্প্রসারণের পক্ষে মত জানিয়েছেন জেলা প্রশাসকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2011, 07:27 AM

Updated : 24 Aug 2022, 03:39 PM

ঢাকা, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভাঙাচোরা সড়ক মেরামত এবং রেলওয়ের কার্যক্রম সম্প্রসারণের পক্ষে মত জানিয়েছেন জেলা প্রশাসকরা। জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনের প্রথম তিনটি অধিবেশনে এ বিষয় নিয়ে আলোচনা হয়। এ তিনটি অধিবেশনে যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী ও সমাজকল্যাণ মন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ জেলা প্রশাসকদের সঙ্গে মতবিনিময় করেন ও বিভিন্ন বিষয়ে দিক-নির্দেশনা দেন। এসব অধিবেশনে বাণিজ্যমন্ত্রী ফারুক খান এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসের থাকার কথা থাকলেও বিদেশে অবস্থান করায় তারা থাকতে পারেননি। তাদের মন্ত্রণালয়ের সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এসব বৈঠকে অংশ নেন। জেলা প্রশাসকরা পরে রাষ্ট্রপতি জিল্লুর রহমানের দিক-নির্দেশনা নেওয়ার জন্য বঙ্গভবনে যান। জেলা প্রশাসকদের সঙ্গে বৈঠক শেষে যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন সাংবাদিকদের বলেন, "ডিসিরা রেলের কার্যক্রম স