২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হিযবুত তাহরীরের উপদেষ্টা গ্রেপ্তার

নিষিদ্ধ হিযবুত তাহরীর বাংলাদেশের উপদেষ্টা মাহমুদুল বারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2011, 07:15 AM

Updated : 24 Aug 2022, 03:39 PM

ঢাকা, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিষিদ্ধ হিযবুত তাহরীর বাংলাদেশের উপদেষ্টা মাহমুদুল বারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এ ছাড়া গুলশান থানা পুলিশ হিযবুত তাহরীর সদস্য সন্দেহে চারজনকে বনানী এলাকা থেকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার রাত ১টার দিকে মালয়শিয়া যাওয়ার সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মাহমুদুল বারীকে গ্রেপ্তার করা হয় বলে জানান র‌্যাবের আইনি ও গণমাধ্যম শাখার পরিচালক এম সোহায়েল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাত ১টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। বারী সিলভার স্যান্ড রিয়ালিটি লিমিটেড নামে একটি ভবন নির্মাণ প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক। তাকে গ্রেপ্তারের পর তার প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে প্রচারপত্র, দলের বিভিন্ন ধরনের বই, সরকারবিরোধী পোস্টার, পত্রিকা/ম্যাগাজিন, ল্যাপটপ, মোবাইল ও বৈদেশিক মুদ্রা উদ্ধার করা হয়। এ দিকে র‌্যাব এক বিজ্ঞপ্তিতে জানায়, গ্রেপ্তার মাহমুদুল বারী র‌্যাবকে জানিয়েছেন, বর্তমানে হিযবুত তাহ্রীর রাজনৈতিক উপদেষ্টা অধ্যাপক ড. শেখ তৌফিক তার ঘনিষ্ট বন্ধু। এছাড়া অধ্যাপক মহিউদ্দিন ও অধ্যাপক গোলাম মওলা তার বিশেষ পরিচিত এবং তারা একত্রে সংগঠনের কার্যক্রম পরিচালনা করতেন। অতি সম্প্রতি তিন রাষ্ট্রবিরোধী কিছু কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। এ পর্যন্ত তিনি ভারতে তিনবার, মালয়শিয়া ও সিঙ্গাপুরে দুইবার, পাকিস্তান, সৌদি আরব, শ্রীলংকা ও থাইল্যান্ডে একবার করে গেছেন। স