২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হত্যাসহ ২৬ মামলার আসামি গ্রেপ্তার

হত্যা ও ডাকাতিসহ ২৬ মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে নোয়াখালী পুলিশ ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2011, 07:10 PM

Updated : 24 Aug 2022, 03:38 PM

নোয়াখালী, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হত্যা ও ডাকাতিসহ ২৬ মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে নোয়াখালী পুলিশ । মঙ্গলবার চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার রামপুর গ্রাম থেকে খোরশেদ আলমকে গ্রেপ্তার করা হয়। খোরশেদ চাটখিলের বদলকোট ইউনিয়নের বদলকোট গ্রামের আবদুর রশিদের ছেলে। নোয়াখালীর সহকারী পুলিশ সুপার (এএসপি) আলী হোসেন জানান, খোরশেদের বিরুদ্ধে ডাকাতিসহ খুনের মামলা রয়েছে তিনটি। এছাড়া চাটখিল, সোনাইমুড়ী, কুমিল্লার লাকসাম, নাঙ্গলকোট, মনোহরগঞ্জ এবং চাঁদপুর ও লক্ষ্মীপুর জেলার বিভিন্ন থানায় ২৪টি ডাকাতির মামলা রয়েছে। চাটখিল থানার ওসি নজিবুল হক জানান, গোপন সংবাদ পেয়ে মঙ্গলবার সকালে পুলিশ গ্রেপ্তার করে খোরশেদকে। রাতে চাটখিল থানায় নিয়ে আসে। তিনি আরো বলেন, গত শনিবার রাতে চাটখিলের হাজীবাড়ি বাজারে সাতজন গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় দায়ের হওয়া মামলায়ও খোরশেদ এক নম্বর আসামি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০১০৪ ঘ.