২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বান্দরবানে অস্ত্রসহ আটক ১

বান্দরবানের থানচি উপজেলা থেকে পিস্তলসহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2011, 12:56 PM

Updated : 24 Aug 2022, 03:38 PM

বান্দরবান, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বান্দরবানের থানচি উপজেলা থেকে পিস্তলসহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার সকালে বলিপাড়া ইউনিয়নের দারছিপাড়ায় এ অভিযানে আটক হন ওই এলাকার অংশৈপ্র" মারমা (৫০)। বিকালে তাকে থানচি থানায় সোপর্দ করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে। থানচি থানার ওসি মো. আবদুস সাত্তার ভুঁইয়া জানান, দারছিপাড়ার অংশৈপ্র" মারমার ঘর থেকে দেশে তৈরি একটি পিস্তল উদ্ধার করেছে বিজিবি। ওসি আরো বলেন, এ ব্যাপারে বলিপাড়া বিজিবি'র হাবিলদার আবদুল হান্নান বাদী হয়ে থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়েল করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮৫১ ঘ.