২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে দুই ব্যক্তির লাশ উদ্ধার

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় অজ্ঞাত পরিচয় দুই ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2011, 12:00 PM

Updated : 24 Aug 2022, 03:38 PM

চট্টগ্রাম, জুলাই ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় অজ্ঞাত পরিচয় দুই ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার উপকূলবর্তী পশ্চিম সৈয়দপুর এবং গুল আহমদ জুট মিল সংলগ্ন রেল লাইন থেকে লাশ দুটি উদ্ধার করা হয়। সীতাকুণ্ড থানার উপ-পরিদর্শক (এসআই) জাহানারা আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পশ্চিম সৈয়দপুরে সাগর থেকে ভেসে আসা গলিত লাশ দেখে স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান পুলিশে খবর দেয়। নিহতের আনুমানিক বয়স ৩০ বছর। ওদিকে সীতাকুণ্ডের গুল আহমদ জুট মিল সংলগ্ন রেল লাইন থেকে অন্য লাশটি (৩৫) উদ্ধার করা হয় বলে জানান থানার পরিদর্শক হাবীবুর রহমান। তিনি জানান, নিহতের শরীরের বিভিন্ন অংশ কাটা দেখে ধারণা করা হচ্ছে ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে। দুই ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএম/আরএ/১৭৫৭ ঘ.