জামালপুর, জুলাই ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ধর্ষণের দায়ে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে জামালপুরের একটি আদালত। এছাড়া তাকে এক লাখ টাকা জরিমানাও করা হয়।
রোববার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোতাহার হোসেন এ রায় দেন।
দণ্ডিত মোখলেছুর রহমান (২৭) দেওয়ানগঞ্জ উপজেলার মৌলভীরচর গ্রামের বাসিন্দা। রায় ঘোষণার সময় মোখলেছ আদালতে উপস্থিত ছিলেন।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) ইসমাইল হোসেন জানান, মোখলেছ ২০০৪ সালের ২ জুলাই একই এলাকার এক কিশোরীকে (১৪) ধর্ষণ করে।
ঘটনার ৭ দিন পর মেয়েটির বাবা দেওয়ানগঞ্জ থানায় মামলা করেন। মামলায় ১৩ জনের সাক্ষ্য নেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/২০৩৭ ঘ.
bdnews24