২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ফের খোলা বাজারে চাল বিক্রি শুরু

রমজানে চালের বাজার স্থিতিশীল রাখতে প্রায় দুই মাস বন্ধ থাকার পর নগরীতে আবারও খোলা বাজারে চাল বিক্রি (ওএমএস) শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2011, 12:24 PM

Updated : 24 Aug 2022, 03:37 PM

চট্টগ্রাম, জুলাই ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রমজানে চালের বাজার স্থিতিশীল রাখতে প্রায় দুই মাস বন্ধ থাকার পর নগরীতে আবারও খোলা বাজারে চাল বিক্রি (ওএমএস) শুরু হয়েছে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী রোববার সকাল থেকে নগরীর ৩০টি পয়েন্টে এ কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছেন জেলা খাদ্য নিয়ন্ত্রক নাজমে আরা বেগম । বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, প্রতিটি ট্রাক থেকে দৈনিক ৩ টন করে চাল বিক্রি করা হবে। একজন ক্রেতা প্রতিদিন সর্বোচ্চ ৫ কেজি পর্যন্ত চাল কিনতে পারবেন। ওএমএস'র অধীনে প্রতি কেজি সিদ্ধ চাল বিক্রি করা হবে ২৪ টাকায়। শুক্রবার বাদে সপ্তাহের ছয়দিন ওএমএস কার্যক্রম চলবে। রমজানে বাজার স্থিতিশীল রাখতে এ উদ্যোগ নেওয়া হয়েছে জানালেও কতদিন পর্যন্ত এ কার্যক্রম চলবে তা জানাতে পারেননি নাজমে। এর আগে চলতি বছরের ১ জানুয়ারি থেকে শুরু হয়ে গত ৩১ মে পর্যন্ত চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় খোলা বাজারে চাল বিক্রি করা হয়েছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউ/এমসি/আরএম/আরএ/১৮২২ ঘ.