২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে কারেন্ট জাল আটক

মাদারীপুরের রাজৈর উপজেলায় বিপুল পরিমাণ কারেন্ট জাল আটক করেছে একটি ভ্রাম্যমাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2011, 12:10 PM

Updated : 24 Aug 2022, 03:37 PM

মাদারীপুর, জুলাই ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুরের রাজৈর উপজেলায় বিপুল পরিমাণ কারেন্ট জাল আটক করেছে একটি ভ্রাম্যমাণ আদালত। এ সময় সাতজনের কাছ থেকে ২৬ হাজার টাকা জরিমানাও আদায় করা হয়। রোববার সকালে টেকেরহাট বন্দরের দক্ষিণ পাড় ও শংকরদী পাড়ে এ অভিযান চালান জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট এনামুল হক। তার সঙ্গে ছিলেন মৎস্য কর্মকর্তা মোসলেম উদ্দিন খান। রাজৈর থানার ওসি মো. মশিউর রহমান বলেন, জাতীয় মৎস্য সপ্তাহ ২০১১ উপলক্ষে এ অভিযান পরিচালান করা হয়। উদ্ধার করা কারেন্ট জালের আনুমানিক মূল্য এক লাখ ৮০ হাজার টাকা বলে তিনি জানান। আটক জালগুলো জ্বালিয়ে দেওয়া হয়। পুলিশ কর্মকর্তা আরো বলেন, এ সময় সাত জনের কাছ থেকে ২৬ হাজার টাকা জরিমানাও আদায় করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮০০ ঘ.