পাবনা, জুলাই ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবনার সুজানগরে জঙ্গি সন্দেহে নারীসহ ছয় জনকে আটক করেছে পুলিশ।
শনিবার রাত সাড়ে ৯টার দিকে সুজানগর উপজেলার মানিকহাট ইউনিয়নের রায়পুর গ্রামের মামুন নামে এক ব্যক্তির বাড়ি থেকে পুলিশ তাদের আটক করে।
আটকরা হলো- কুষ্টিয়া জেলার দহকোলা গ্রামের আবু বক্কার সিদ্দিকের ছেলে আশরাফুল ইসলাম (৩৫), আয়ুব আলীর ছেলে আরিফুল ইসলাম (২৯), ঝিনাইদহের নাতিডাঙ্গা হরিণাকুণ্ডের নিজাম উদ্দিনের ছেলে এখলাসুর রহমান (৪৩), ইয়াছিন আলীর স্ত্রী ফাহিমা খাতুন (৩০), কালিশংকরপুর গ্রামের তেজারত মণ্ডলের ছেলে মিলন (২৬), গাংনী মেহেরপুরের নজির শেখের ছেলে শাকিল হাসান (৩৪) ও কুষ্টিয়ার তৃপ্তিনগরের ফজলে উদ্দিনের ছেলে মো. আব্দুল
bdnews24