২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরের রামচন্দ্রপুরে ১৪৪ ধারা জারি

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বড়কূল ইউনিয়নে আওয়ামী লীগ ও বিএনপি একই সময় একই স্থানে সমাবেশ ডাকায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2011, 11:38 AM

Updated : 24 Aug 2022, 03:37 PM

চাঁদপুর, জুলাই ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বড়কূল ইউনিয়নে আওয়ামী লীগ ও বিএনপি একই সময় একই স্থানে সমাবেশ ডাকায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। রোববার দুপুর ২টা থেকে রাত ১২টা পর্যন্ত উপজেলার বড়কূল পশ্চিম ইউনিয়নের রামচন্দ্রপুর বাজার ও আশপাশ এলাকায় ১৪৪ ধারা বলবৎ থাকবে। হাজীগঞ্জ থানার ওসি মিজানুর রহমান জানান, বড়কূল পশ্চিম ইউনিয়ন পরিষদের সদ্য নির্বাচিত চেয়ারম্যান মহিউদ্দিন মুন্সিকে গ্রেপ্তারের প্রতিবাদে স্থানীয় বিএনপি-জামায়াত ও এর অঙ্গ সংগঠন রামচন্দ্রপুর বাজারে রোববার বিকালে প্রতিবাদ সভা আহ্বান করে। অপরদিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ভাংচুরের প্রতিবাদে স্থানীয় আওয়ামী লীগও একই সময় সেখানে সমাবেশ ডাকে। এতে আইন শৃঙ্খলা পরিস্থিতির বিঘ