পাবনা, জুলাই ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবনায় অজ্ঞাত পরিচয় এক যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার সকাল ১১টার দিকে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালের ভেতরে একটি পরিত্যক্ত জায়গা থেকে লাশটি উদ্ধার করা হয়। যুবকটির বয়স আনুমনিক ২৫ বছর।
পাবনা সদর থানার ওসি এএইচএম এনায়েত উদ্দিন জানান, ধারণা করা হচ্ছে ২/৩ দিন আগে ওই যুবককে হত্যার পর লাশ ওই স্থানে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।
লাশ মর্গে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/আরএ/১৫১৮ ঘ.
bdnews24