ঢাকা বিশ্ববিদ্যালয়, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রদীপ মিছিল করে শামসুন নাহার হল নির্যাতন দিবস পালন করেছে।
শুক্রবার রাত ১২টা এক মিনিটে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে শামসুন নাহার হল অভ্যন্তরে আলোর মিছিল বের করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
মিছিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাবি উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, উপ-উপাচার্য অধ্যাপক হারুন-অর-রশিদ ও হল প্রাধ্যক্ষ অধ্যাপক সাজেদা বানু প্রমুখ।
২০০২ সালের ২৩ জুলাই তৎকালীন বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ছাত্রদলের নেত্রীদের সহযোগিতায় মধ্যরাতে পুলিশের পুরুষ সদস্যরা শামসুন নাহার হলের ভেতরে ঢুকে ছাত্রীদের ওপর অমানবিক নির্যাতন চালায়।
সে নির্যাতনের ঘটনায় গঠিত তদন্ত কমিটির রিপোর্ট এখনও প্রকাশিত হয়নি। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে গত কয়েক বছর ধরে ছাত্রছাত্রীরা দিবসটি উপলক্ষে প্রতিবাদ কর্মসূচি পালন করে আসছে।
দিবসটি পালন উপলক্ষে শনিবার সকালে ক্যাম্পাসে কালোব্যাজ ধারণ ও মৌন মিছিল করে ছাত্রলীগ। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে শামসুন নাহার হল নির্যাতনের ঘটনায় সঠিক তদন্ত প্রতিবেদন প্রকাশ এবং অভিযুক্তদের বিচারের দাবি জানানো হয়।
অপরাজেয় বাংলার সামনে নির্যাতনের ঘটনায় আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করে শামসুন নাহার হল ছাত্রলীগ। প্রদর্শনী উ
bdnews24