নারায়ণগঞ্জ, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জে আওয়ামী লীগের কর্মীসভার জন্য একটি বিদ্যালয়ে পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে।
শনিবার বিকালে সফুরা খাতুন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে আওয়ামী লীগের কর্মীসভা হয়। বিদ্যালয়টিতে এখন দ্বিতীয় সাময়িক পরীক্ষা চলছে।
নাম প্রকাশে অনিচ্ছুক স্কুলের একাধিক শিক্ষার্থী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানায়, শনিবার সকাল ১০টায় ৬ষ্ঠ, ৭ম ও ৯ম শ্রেণীর এবং বিকাল ২টায় ৮ম ও ১০ম শ্রেণীর ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা হওয়ার কথা ছিল।
তারা জানায়, শনিবার সকালের পূর্ব নির্ধারিত সব পরীক্ষা আগামী ৩১ জুলাই নিয়ে যাওয়া হয়েছে। আর বিকালের পরীক্ষা নেওয়া হয় সকাল সাড়ে ১১টায়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হাসিনা বানু ঘটনাটি স্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, থানা আওয়ামী লীগ নেতৃবৃন্দের অনুরোধে পরীক্ষার সময়সূচি পরিবর্তন করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আওয়ামী লীগের কর্মীসভার কারণে দুপুর ২টা থেকেই বিভিন্ন এলাকার নেতাকর্মীরা মিছিলসহ স্কুল মাঠে জড়ো হতে থাকে।
বিকালে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আব্দুল
bdnews24