ঝিনাইদহ, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একই স্থানে বিএনপির দুই গ্র"প সমাবেশ ডাকায় ঝিনাইদহের মহেশপুরে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।
শনিবার বিকাল থেকে মধ্যরাত পর্যন্ত উপজেলা পরিষদ অডিটেররিয়াম ও আশপাশ এলাকায় এ আদেশ বলবৎ থাকবে বলে পুলিশ জানিয়েছে।
মহেশপুর থানার ওসি খলিলুর রহমান জানান, শনিবার বিকাল ৪টায় মহেশপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সমাবেশ ডাকে উপজেলা বিএনপির দু'টি গ্র"প।
এতে এলাকায় উত্তেজনা দেখা দিলে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কালাম আজাদ এ সিদ্ধান্ত নেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১২৮ ঘ.
bdnews24