২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় বাস ও টেম্পুর সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হন অন্তত ১২ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2011, 01:59 PM

Updated : 24 Aug 2022, 03:37 PM

গাইবান্ধা, ২৩ জুলাই (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় বাস ও টেম্পুর সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হন অন্তত ১২ জন। শনিবার বিকালে রংপুর-ঢাকা মহাসড়কে বালুয়াহাট এলাকায় এ দুর্ঘটনায় নিহত মালতি রাণী (৪০) উপজেলার বগলাগাড়ী নয়াপাড়ার ফেকু চন্দ্রের স্ত্রী। আহতদের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন উপজেলার বোয়ালিয়া গ্রামের জাহিদুল ইসলাম (৩৫), কোমরপুর গ্রামের শিল্পি রানী (৩০), ফতেপুর গ্রামের জাহেদা বেগম (৬০) ও জয়পুরহাট জেলার পাঁচবিবির সোহাগ মিয়া (৪)। এদের বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি শেখ দেলোয়ার হোসেন জানান, বিকাল ৫টার দিকে ঢাকা থেকে রংপুরগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীতমুখী টেম্পুর সংঘর্ষে ঘটনাস্থলে একজন নিহত হন। বাস ও টেম্পুটি আটক করা হয়েছে বলে জানিয়েছেন ওই পুলিশ কর্মকর্তা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/১৯৫৮ ঘ.