২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিরপুরে গাড়ির ধাক্কায় স্কুলছাত্রী আহত, সড়ক আবরোধ

রাজধানীর মিরপুরে শেওড়াপাড়ায় প্রাইভেটকারের ধাক্কায় স্কুলছাত্রী আহত হওয়ায় বিদ্যালয়ের বিক্ষুব্ধ ছাত্রীরা সড়ক অবরোধ করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2011, 04:39 AM

Updated : 24 Aug 2022, 03:37 PM

ঢাকা, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মিরপুরে শেওড়াপাড়ায় প্রাইভেটকারের ধাক্কায় স্কুলছাত্রী আহত হওয়ায় বিদ্যালয়ের বিক্ষুব্ধ ছাত্রীরা সড়ক অবরোধ করে। শনিবার সকাল ৮টার দিকে ছাত্রীরা শেওড়াপাড়ায় রোকেয়া সরণি আবরোধ করায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় বিক্ষুব্ধ জনতা শিক্ষার্থীদের সঙ্গে যোগ দেয়। মিরপুর থানার ওসি কাজি ওয়াজেদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মনিপুর স্কুল এন্ড কলেজ-৩ এর তৃতীয় শ্রেণীর ছাত্রী চয়ন (৯) সকাল ৮টার দিকে রাস্তা পার হওয়ার সময় একটি প্রাইভেটকার তাকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। তাকে হাসপাতালে নেয়া হয়েছে। পুলিশ এ ঘটনায় যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে শিক্ষার্থীরা শান্ত হয়ে রাস্তা থেকে সরে যায়। প্রায় দু'ঘণ্টা পর যানবাহন চলাচল শুরু হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/প্রতিনিধি/কেএমএস/১০৩৩ ঘ.