২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে ভুয়া সাংবাদিক গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুর টাউন হল এলাকা থেকে এক ভুয়া সাংবাদিককে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2011, 09:42 AM

Updated : 24 Aug 2022, 03:36 PM

ঢাকা, জুলাই ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মোহাম্মদপুর টাউন হল এলাকা থেকে এক ভুয়া সাংবাদিককে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার বিকালে মো.এস এম রানাকে (৪৩) গ্রেপ্তার করা হয় বলে ঢাকা মহানগর পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। গ্রেপ্তারকৃত রানা দৈনিক প্রথম আলোর সাংবাদিক পরিচয় দিয়ে বিভিন্ন জনের কাছ থেকে প্রতারণার মাধ্যমে অর্থ আদায় করে আসছিলেন। এই প্রতারক আশা এনজিওতে চাকুরি দেওয়ার কথা বলে মেরাজ নামে এক ব্যক্তির কাছ থেকে বিশ হাজার টাকা নিয়ে ভুয়া নিয়োগপত্র ও পরিচয়পত্র দিয়েছিলেন বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়। তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএল/১৫৪০ ঘ.