২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরগঞ্জে মা-মেয়ে খুন

কিশোরগঞ্জ শহরের পুরাতন কোর্ট রোড এলাকায় নিজ বাসায় মা ও মেয়ে খুন হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2011, 03:18 PM

Updated : 24 Aug 2022, 03:36 PM

কিশোরগঞ্জ, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কিশোরগঞ্জ শহরের পুরাতন কোর্ট রোড এলাকায় নিজ বাসায় মা ও মেয়ে খুন হয়েছে। পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে কিশোরগঞ্জ শহরের ঘাটাইল এলাকার কনফেকশনারী ব্যবসায়ী আসাদুজ্জামান টিপুর স্ত্রী সালমা (৩০) ও তার সাড়ে তিন বয়সী শিশু কন্যা সাবাহ খুন হয়। ওই বাসার কাজের ছেলে খায়রুল (৬) সাংবাদিকদের জানায়, সালমা দুপুরে রান্না-বান্নার কাজ করছিলেন। এ সময় রবিউল নামের এক ভাংগারি ব্যবসায়ী বাসায় ঢুকে সালমার সঙ্গে কিছুক্ষণ কথা বলে। এক সময় বাসার বাইরে যায় খায়রুল। কিছুক্ষণ পর ফিরে এসে বাসায় কাউকে না দেখে ছাদ ও বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে। এক পর্যায়ে বাথরুমের দরজা খুলে সালমা ও সাবাহ'কে মেঝেতে পড়ে থাকা অবস্থায় দেখতে পায়। খায়রুলের চিৎকারে আশপাশের লোকজন এসে পুলিশকে খবর দেয়। পুলিশ মা ও মেয়েকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। অতিরিক্ত পুলিশ সুপার লিটন কুমার সাহা সাংবাদিকদের জানান, মাথায় আঘাত করে তাদেরকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনার পরপরই উর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান। পুলিশ রবিউলকে ধরার জন্য বিভিন্ন জায়গায় অভিযান শুরু করেছে। সালমার স্বামী আসাদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রবিউল কিশোরগঞ্জ সদরের পুলিশ লাইন এলাকায় থাকে এবং ভাংগারি ব্যবসা করে। তার বাড়ি কুমিল্লা জেলার লাকসামে। বাসার ভাংগারি জিনিস বিক্রি করতে গিয়েই রবিউলের সঙ্গে তাদের পরিচয়। সে সূত্রে রবিউল প্রায়ই বাসায় আসা-যাওয়া করত। আসাদুজ্জামান বলেন, এ হত্যাকাণ্ডের রহস্য কী হতে পারে সে সম্পর্কে কোন কিছু তিনি অনুমান করতে পারছেন না। সদর থানার ওসি মীর মোশাররফ হোসেন বলেন, ময়না তদন্ত শেষে মৃতদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/২১০১ ঘ.