২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচনোত্তর সহিংসতায় মাদারীপুরে ব্যবসায়ী নিহত

মাদারীপুরের কালকিনি উপজেলায় নির্বাচন-পরবর্তী সহিংসতায় এক পান ব্যবসায়ী নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2011, 12:53 PM

Updated : 24 Aug 2022, 03:36 PM

মাদারীপুর, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুরের কালকিনি উপজেলায় নির্বাচন-পরবর্তী সহিংসতায় এক পান ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার রাত ১০টার দিকে উপজেলার বাকাই ইউনিয়নে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানেিয়ছে। নিহত ইসমাইল আকন (৫০) বাকাই ইউনিয়নের পশ্চিম মাইজপাড়া এলাকার আইয়ুব আলী আকনের ছেলে। কালকিনি থানার ওসি একেএম শাহিন মণ্ডল বলেন, ইসমাইলকে ডেকে নিয়ে একই এলাকার মান্নান আকন ও খলিল আকনের নেতৃত্বে একদল সন্ত্রাসী স্থানীয় রাইস মিলের কাছে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। এ সময় বাঁধা দিতে গেলে তার ছেলে ফিরোজ আকনকে (২৭) ও আহত করে সন্ত্রাসীরা। এলাকাবাসী আহত দু'জনকে জেলা সদর হাসপাতালে নেয়ার পথে ইসমাইল মারা যায়। আহত ফিরোজকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ইসমাইল ইউপি নির্বাচনে এলাকার পরাজিত মেম্বার প্রার্থী রাজ্জাক মাতুব্বরের বিরোধিতা করেছিলেন। নির্বাচনের জের ধরেই তাকে খুন করা হয়েছে বলে পুলিশের ধারণা। ফিরোজ বলেন, রাজ্জাকের পক্ষের লোক নির্বাচনী পরবর্তী সহিংতার জের হিসেবেই বাবাকে খুন করেছে। লাশ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/পিডি/১৮৫১ ঘ.