২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্যুৎ কেন্দ্রে যান্ত্রিক ত্র"টি, অন্ধকারে ভোলা

যান্ত্রিক ত্র"টির কারণে ভোলা খেয়াঘাট এলাকায় গ্যাস ভিত্তিক ৩৪.৫ মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন রেন্টাল পাওয়ার প্ল্যান্টে বিদ্যুৎ উৎপাদন দু'দিন ধরে বন্ধ রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2011, 10:45 AM

Updated : 24 Aug 2022, 03:36 PM

ভোলা, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যান্ত্রিক ত্র"টির কারণে ভোলা খেয়াঘাট এলাকায় গ্যাস ভিত্তিক ৩৪.৫ মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন রেন্টাল পাওয়ার প্ল্যান্টে বিদ্যুৎ উৎপাদন দু'দিন ধরে বন্ধ রয়েছে। ভেনচার এনার্জি রিসোর্সেস লিমিটেডের এই বিদ্যুৎ কেন্দ্রের সহকারি ব্যবস্থাপক হাফিজুর রহমান জানান যান্ত্রিক ত্র"টির কারণ চিহ্নিত করার চেষ্টা চলছে। প্রয়োজনে বিদেশ থেকে বিশেষজ্ঞ আনা হবে। তিনি বলেন, এই কেন্দ্রে পুনরায় বিদ্যুৎ উৎপাদন শুরু হতে মাস খানেক সময় লেগে যেতে পারে। এই কেন্দ্রে সর্বোচ্চ ২৭/২৮ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হত। ভোলা জেলার চাহিদা মিটিয়ে গড়ে ৮/১০ মেগাওয়াট বিদ্যুৎ মেরিন ক্যাবলের মাধ্যমে জাতীয় গ্রীডে দেয়া হত। বর্তমানে বিদ্যুৎ কেন্দ্র বন্ধ থাকায় জাতীয় গ্রীড থেকে ভোলায় মাত্র ৩/৪ মেগাওয়াট বিদ্যুৎ দেয়া হয়। ফলে জেলার অধিকাংশ এলাকাই অন্ধকারে থাকছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/কেএমএস/১৬৪২ ঘ.