২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সান্তাহারে বাফার স্টক গুদাম থেকে ইউরিয়া সরবরাহ শুরু

মজুরি নিয়ে শ্রমিকদের সঙ্গে ঠিকাদারের বিরোধে পাঁচদিন বন্ধ থাকার পর বগুড়ার সান্তাহারে বাফার স্টক গুদাম থেকে ইউরিয়া সার সরবরাহ শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2011, 03:07 PM

Updated : 24 Aug 2022, 03:35 PM

নওগাঁ, জুলাই ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মজুরি নিয়ে শ্রমিকদের সঙ্গে ঠিকাদারের বিরোধে পাঁচদিন বন্ধ থাকার পর বগুড়ার সান্তাহারে বাফার স্টক গুদাম থেকে ইউরিয়া সার সরবরাহ শুরু হয়েছে। শ্রমিক নেতারা জানান, মজুরি বৃদ্ধির আশ্বাসের প্রেক্ষিতে বুধবার বিকাল সাড়ে ৪টা থেকে শ্রমিকরা সাময়িকভাবে কাজে যোগ দিয়েছে। সান্তাহার বাফার স্টক গুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতি নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গুদামের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নবির উদ্দীন মজুরি বৃদ্ধির আশ্বাস দিলে শ্রমিকরা সাময়িকভাবে ট্রাকে সার বোঝাই শুরু করে। তবে নায্য দাবি বাস্তবায়ন করা না হলে শ্রমিকরা পুনরায় সার সরবরাহ বন্ধ করে দেবে বলে জানিয়েছেন নজরুল ইসলাম। মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিকরা গত শুক্রবার কাজ বন্ধ করে দেয়। ফলে নওগাঁর ১১ উপজেলায় সার সরবরাহ বন্ধ হয়ে যায়। এ কারণে আমন মৌসুমের শুরুতেই নওগাঁয় ইউরিয়া সার সঙ্কটের আশঙ্কা সৃষ্টি হয়। গুদামের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নবির উদ্দীন বলেন, সমস্যার দ্রুত সমাধানের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসনকে বিষয়টি অবহিত করা হয়েছে। এ ব্যাপারে সার লোডিং ঠিকাদারের প্রতিনিধি আব্দুস ছাত্তার বলেন, সার সরবরাহ কিভাবে হচ্ছে আমি জানি না। আমার সঙ্গে কেউ কথা বলেনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/২১০৬ ঘ.