২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সবল ও ঝলককৃষককে ক্ষতিপূরণ দিতে বীজ-নীতি সংশোধনের দাবি

রাজশাহীতে আমদানি করা সংকর জাতের টমেটো ও নোয়াখালীতে ধান চাষ করে প্রায় সাড়ে ১২ হাজার কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে উল্লেখ করে সরকারের বীজ-নীতি সংশোধনের দাবি জানিয়েছে কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2011, 01:51 PM

Updated : 24 Aug 2022, 03:36 PM

ঢাকা, জুলাই ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহীতে আমদানি করা সংকর জাতের টমেটো ও নোয়াখালীতে ধান চাষ করে প্রায় সাড়ে ১২ হাজার কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে উল্লেখ করে সরকারের বীজ-নীতি সংশোধনের দাবি জানিয়েছে কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠন। একইসঙ্গে নিুমানের বীজ আমদানির জন্য দায়ীদের শাস্তি এবং সংশ্লিষ্ট আমদানিকারক প্রতিষ্ঠানের ব্যবসার অনুমোদন বাতিলের দাবি জানিয়েছে তারা। 'ভেজাল বীজ ও কীটনাশক' ব্যবহারের কারণে নোয়াখালী ও রাজশাহী অঞ্চলে কৃষির ওপরে সৃষ্ট প্রভাব নিয়ে বুধবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। গ্রামীণ জীবনযাত্রার স্থায়ীত্বশীল উন্নয়নের জন্য প্রচারাভিযান (সিএসআরএল), সুরক্ষা ও অগ্রগতি ফাউন্ডেশন (পিপিএফ), পার্টিসিপেটরি রিসার্চ অ্যান্ড অ্যাকশন নেটওয়ার্ক (প্রাণ) ও নাগরিক সংহতি এই সংবাদ সম্মেলনের আয়োজন করে। সংবাদ সম্মেলনে প্রকাশিত এক 'জনপ্রতিবেদনে' বলা হয়, ২০১০ সালের টমেটো মৌসুমে রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় সিনজেন্টা বাংলাদেশ লিমিটেডের 'সবল এফ-১' জাতের টমেটো চাষ করে বিপর্যয়ের শিকার হন প্রায় আড়াই হাজার কৃষক। নাগরিক সংহতির সাধারণ সম্পাদক শরিফুজ্জামান শরীফ বলেন, "প্রায় ৫ হাজার হেক্টর জমিতে সিনজেন্টার সরবরাহ করা বীজ চাষ করে আড়াই হাজার কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। বিভিন্ন উৎস থেকে সংগ্রহ করা ঋণের দায় নিয়ে এখন তাদের পথে বসার উপক্রম। ফলে অসন্ন টমেটো মৌসুমে তাদের জমি অনাবাদী থেকে যাওয়ার আশঙ্কা রয়েছে।" ভেজাল বা নিন্মমানের বীজের কারণে কৃষক ক্ষতিগ্রস্ত হলে ক্ষতিপূরণের কোনো ব্যবস্থা সরকারের বীজ-নীতিতে না থাকায় কৃষকের স্বার্থরক্ষা হচ্ছে না বলে অভিযোগ করেন তিনি। এছাড়া নোয়াখালীতে এনার্জি প্যাক এগ্রোর আমদানি করা চীনা হাইব্রিড (উচ্চ ফলনশীল) ধানবীজ 'ঝলক-১' চাষ করে চলতি বছর ১০ হাজার কৃষকের প্রায় ২৩ কোটি টাকা ক্ষতি হয়েছে বলে অভিযোগ করা হয় সংবাদ সম্মেলনে। পিপিএফ-এর সাধারণ সম্পাদক জীবনানন্দ জয়ন্ত বলেন, "বিভিন্ন ধরনের হাইব্রিড বীজের জন্য মাটি ও আবহাওয়াভেদে দেশের বিভিন্ন এলাকা নির্দিষ্ট করা থাকে। আমদানিকৃত ঝলক-১ ধানবীজ ঢাকা, ময়মনসিংহ, কুমিল্লা ও যশোর অঞ্চলের জন্য নিবন্ধিত হলেও ওই বীজ চাষ করা হয়েছে নোয়াখালী, লক্ষীপুরসহ সারা দেশে।" নোয়াখালী জেলা কৃষি স