মৌলভীবাজার, জুলাই ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মৌলভীবাজার জেলা সদরে ১০টি সোনার দোকানে অভিযান চালিয়ে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
বুধবার দুপুরে সেন্ট্রাল রোডে এই দোকানগুলোতে অভিযান চালানো হয় এবং মাপন যন্ত্র সঠিক না থাকায় ও ওজনে কম দেওয়ায় প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক মৌলভীবাজারের নির্বাহী হাকিম রায়হানা ইসলাম সাংবাদিকদের এ কথা জানান।
দোকানগুলো হচ্ছে শুভেচ্ছা জুয়েলার্স, আখি জুয়েলার্স, রতন জুয়েলার্স, দিপু জুয়েলার্স, ইন্দেশ্বরী জুয়েলার্স, এমবিআর জুয়েলার্স, শেফালী জুয়েলার্স, ছায়া জুয়েলার্স, রুপালী জুয়েলার্স ও দিপু জুয়েলার্স।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/কেএমএস/১৯০৭ ঘ.
bdnews24