২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে যুবলীগ নেতাকে কুপিয়ে জখম

বরিশাল মহানগর যুবলীগের এক নেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2011, 07:47 PM

Updated : 24 Aug 2022, 03:35 PM

বরিশাল, জুলাই ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশাল মহানগর যুবলীগের এক নেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত ১০টার দিকে নগরীর গোরস্থান রোডের ধোপা বাড়ির মোড়ে এ হামলা হয় বলে পুলিশ জানিয়েছে। আহত মাসুদ ভুইয়া (৪৫) যুবলীগের মহানগর আহ্বায়ক কমিটির সদস্য। নগরীর কাশিপুর ইছাকাঠি এলাকার প্রয়াত আফতাব হোসেন ভুইয়ার ছেলে। তাকে আশঙ্কাজনক অবস্থায় শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকের বরাত দিয়ে শের-ই বাংলা মেডিক্যাল কলেজের ছাত্র কল্যাণ পরিষদের সহসভাপতি মাসরেফুল ইসলাম সৈকত বলেন, মাসুদ ভুইয়ার মাথা ও বুকসহ শরীরের অন্তত ১০টি স্থানে কুপিয়ে জখম করা হয়েছে। কোতয়ালি মডেল থানার ওসি জাহাঙ্গীর হোসেন বলেন, তার বুক, মাথা, হাত-পাসহ শরীরের বিভিন্নস্থানে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়েছে। মাসুদ ভূইয়ার ভাই মহানগর ছাত্রলীগ নেতা রিয়াজ ভূইয়া বলেন, মাসুদ নথুল্লাহবাদ বাস টার্মিনাল থেকে রাতে বাসায় ফিরছিলো। ধোপা বাড়ির মোড়ে পৌঁছলে মোটরসাইকেলে করে তিন দুর্বৃত্ত তাকে কুপিয়ে ফেলে রেখে যায়। বরিশাল সিটি মেয়র শওকত হোসেন হিরন হাসপাতালে যান তাকে দেখতে। তিনি মাসুদ ভূইয়ার চিকিৎসার খোঁজখবর নেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০১৪২ ঘ.