ঢাকা, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে থেকে এক সংসদ সদস্যের ভাইয়ের গাড়ি ছিনতাই হয়েছে।
সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
ছিনতাই হওয়া গাড়ির মালিক মোমিনুল হাসান খান কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য আবু জাফরের ছোট ভাই বলে জানান শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক (এসআই) নুরুল হক।
এ ঘটনায় মোমিনুল শেরেবাংলা নগর থানায় মামলা করেছেন।
নুরুল হক জানান, ওই সময় সরকার দলীয় সংসদ সদস্য আবু জাফরের ছোট ভাই মোমিনুল হাসান খান নিজস্ব মাইক্রোবাস নিয়ে সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে যান।
এসআই বলেন, "অস্ত্রে মুখে জিম্মি করে তার মাইক্রোবাসটি নিয়ে দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায় বলে তিনি মামলার এজাহারে উল্লেখ করেছেন।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/পিডি/২১২২ ঘ.
bdnews24