রাঙামাটি, জুলাই ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাঙামাটি শহর থেকে দেড় লাখেরও বেশি টাকাসহ ইয়াবা ও গাঁজা উদ্ধার করেছে পুলিশ।
তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
সোমবার রাতে হ্যাপি মোড়ের জগদ্ধাত্রী মন্দির এলাকায় বাদশা মিয়া নামের একজনের বাসায় এ অভিযান চালানো হয় বলে পুলিশ জানিয়েছে।
ওই বাসা থেকে উদ্ধার করা হয় ১৪৪টি ইয়াবা ট্যাবলেট, ৯৬ পুড়িয়া গাঁজা, দুই শতাধিক কনডম ও এক লাখ ৬১ হাজার টাকা।
রাঙামাটি কোতায়ালি থানার ওসি মো. সাইফুল আলম চৌধুরী জানান, রাত ৯টার দিকে এ অভিযানের সময় পুলিশ বাসায় বাদশা মিয়াকে পায়নি।
বাদশা মিয়ার বিরুদ্ধে কোতায়ালি থানায় পাঁচটি মামলা রয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চালানো হচ্ছে বলে ওসি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০১৩ ঘ.
bdnews24