২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মৎস সপ্তাহ শুরু বুধবার

'নিরাপদ মাছে ভরবো দেশ, বদলে দেব বাংলাদেশ' প্রতিপাদ্য নিয়ে বুধবার শুরু হচ্ছে জাতীয় মৎস্য সপ্তাহ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওসমানি স্মৃতি মিলনায়তনে এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2011, 11:36 AM

Updated : 24 Aug 2022, 03:35 PM

ঢাকা, জুলাই ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২০১৩ সালের মধ্যে ৩৫ লাখ মেট্রিক টন এবং ২০২১ সালের মধ্যে ৪১ লাখ ৩৯ হাজার মেট্রিক টন মাছ উৎপাদনের লক্ষ্য নিয়ে বুধবার থেকে শুরু হচ্ছে জাতীয় মৎস্য সপ্তাহ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওইদিন সকাল ১০টায় ওসমানি স্মৃতি মিলনায়তনে এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। পরে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনের পুকুরে মাছের পোনা ছাড়বেন তিনি। এবার মৎস্য সপ্তাহের প্রতিপাদ্য হচ্ছে- 'নিরাপদ মাছে ভরবো দেশ, বদলে দেব বাংলাদেশ'। দেশের মৎস্য সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে স্বাস্থ্যসম্মত উপায়ে মাছ উৎপাদন ও সরবরাহের প্রত্যয়ে আগামী ২০ থেকে ২৬ জুলাই পর্যন্ত মৎস্য সপ্তাহ উদযাপন করা হবে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এতে সার্বিক সহযোগিতা করবে। এ উপলক্ষে মঙ্গলবার সকালে ঢাকায় শোভাযাত্রা ও র‌্যালি বের করা হবে। বিকাল ৪টায় মৎস্য ভবনে সংবাদ সম্মেলনে বিভিন্ন কর্মসূচি তুলে ধরবেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস। মৎস্য সপ্তাহ উপলক্ষে মাছের পোনা ছাড়া, নৌ-র‌্যালি, কর্মশালা ও মৎস্য মেলা আয়োজন, মাঠ পর্যায়েও সভা-সমাবেশ, জনসচেতনতা সৃষ্টির জন্য পত্রিকায় ক্রোড়পত্র প্রকাশ, ইলেক্ট্রনিক গণমাধ্যমে টক-শোসহ বিভিন্ন অনুষ্ঠান স