মাদারীপুর, জুলাই ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুরের রাজৈর উপজেলা থেকে অপহরণকারী সন্দেহে একজনকে গ্রেপ্তার করেছে র্যাব। একই সময় অপহৃত এক ব্যক্তিকে উদ্ধার করা হয়।
শনিবার সন্ধ্যায় পূর্ব স্বরমঙ্গল গ্রামে মাদারীপুর র্যাব-৮ এর একটি দল এ অভিযান চালায়।
র্যাবের ক্যাম্প কমান্ডার সিরাজুল ইসলাম সাংবাদিকদের জানান, গত ২০ জুন খুলনার খালিশপুর উপজেলার মুজগুন্নি গ্রামের আব্দুল আলীম খানের ছেলে হাসান খানকে অপহরণ করে দুর্বৃত্তরা।
শনিবার সন্ধ্যায় তাকে উদ্ধার করতে গিয়ে অপহরণকারী সোলাইমান ঢালীকে গ্রেপ্তার করা হয়।
সোলাইমান পূর্ব স্বরমঙ্গল গ্রামের আব্দুল জলিলের ছেলে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩১৬ ঘ.
bdnews24