২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'শ্বশুরকে ফাঁসানোর জন্য ভতিজিকে খুন'

শ্বশুরকে ফাঁসানোর জন্য শেরপুর সদর উপজেলার নিজ পাড়া গ্রামের মিস্টার আলীর বিরুদ্ধে নিজের ভাতিজিকে হত্যার অভিযোগ উঠেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2011, 05:19 PM

Updated : 24 Aug 2022, 03:34 PM

শেরপুর, জুলাই ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শ্বশুরকে ফাঁসানোর জন্য শেরপুর সদর উপজেলার নিজ পাড়া গ্রামের মিস্টার আলীর বিরুদ্ধে নিজের ভাতিজিকে হত্যার অভিযোগ উঠেছে। হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে শুক্রবার নিহতের জ্যাঠাত ভাই লোকমানকে পুলিশ গ্রেপ্তার করেছে। ওই রাতেই তাকে শেরপুর সদর থানায় সাংবাদিকদের সামনে হাজির করা হয়। এ বছরের ১২ মার্চ শেরপুর সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের নিজপাড়া গ্রামের কিশোরী ফজিলা (১৫) খুন হয়। শেরপুরের সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট (এএসপি) মো. সালাহ উদ্দিন সিকদার জানান, ফজল মিয়ার মেয়ে ফজিলা খুন হয় এ বছরের ১২ মার্চ। একইদিন ওই ঘটনায় তার চাচা মিষ্টার আলী বাদী হয়ে সাইজ উদ্দিন, দুদু মিয়া ও বাবুলসহ ১৯ জনের নামে এবং অজ্ঞাত পরিচয় আরো ৫/৬জনকে আসামি করে শেরপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এই মামলার সাইজ উদ্দিন (৪৬) বর্তমানে জেল হাজতে রয়েছেন। পুলিশ কর্মকর্তা বলেন, প্রতিপক্ষকে ফাঁসানোর জন্য পরিকল্পিতভাবে সহযোগীদের নিয়ে নিজের ভাতিজি ফজিলাকে হত্যা করে এবং এরপর মামলা দায়ের করে বাদী মিস্টার আলী। এ হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে নিহতের জ্যাঠাত ভাই রিকশাচালক লোকমানকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি হত্যার ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করছেন। থানায় সাংবাদিকদের সামনে লোকমান জানান, পাঁচ শতাংশ জমি নিয়ে ফজিলার চাচা মিস্টার আলীর সঙ্গে তার শ্বশুর সাইজ উদ্দিনের বিরোধ চলছিল। এ নিয়ে বেশ কয়েকবার ঝগড়া ও সংঘর্ষ হয়। লোকমান বলেন, সাইজ উদ্দিনদেরকে ফাঁসানোর জন্য মিস্টার আলী সহযোগী লোকমান, হালিম ও উকিলকে নিয়ে ধারালো অস্ত্রের আঘাতে ফজিলাকে খুন করেন। মামলা তদন্ত কর্মকর্তা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান জানান, ফৌজদারী কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি নেওয়ার জন্য লোকমানকে আদালতে সোপর্দ করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৫৭ ঘ.