২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সদরঘাটে আগুনে পুড়েছে ৪৭ দোকান

রাজধানীর সদরঘাট এলাকার লিয়াকত এভিনিউ'র ৪৭টি দোকান আগুনে পুড়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2011, 06:27 AM

Updated : 24 Aug 2022, 03:34 PM

ঢাকা, জুলাই ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর সদরঘাট এলাকার লিয়াকত এভিনিউ'র ৪৭টি দোকান আগুনে পুড়ে গেছে। শুক্রবার রাত সাড়ে ১২টায় আগুন লাগে। অগ্নিনির্বাপক বাহিনী দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নেভাতে বাহিনীর সাতটি ইউনিট কাজ করে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন অগ্নিনির্বাপক বাহিনীর কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা নিলুফার ইয়াসমিন। তিনি বলেন, আগুনে ৩২টি বইয়ের এবং ১৭টি তৈজসপত্রের দোকান পুড়ে যায়। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় দেড় কোটি টাকা বলে ধারণা করা হচ্ছে। আগুনে কেউ হতাহত হয়নি বলে জানান নিলুফার। অগ্নিনির্বাপক বাহিনীর ধারণা, বৈদ্যুতিক গোলযোগের কারণে এ আগুন লেগেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/আরআরডি/এমআই/১২২৩ ঘ.